মংলা পৌর মেয়রের বিরুদ্ধে তদন্তে নেমেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়

মংলা প্রতিনিধি
১৭ মে ২০১৭, ১৮:৩৭আপডেট : ১৭ মে ২০১৭, ১৮:৩৭

স্থানীয় সরকার বরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে মংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলীর বিরুদ্ধে তদন্তে নেমেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার তদন্ত কর্মকর্তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা বিভাগের পরিচালক হোসেন আলী খন্দকার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেয়রের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত এবং অবৈধভাবে কর্মচারী নিয়োগসহ প্রশাসনিক কিছু কাজে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের নির্দেশে এ তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনে মেয়র জুলফিকার আলীকে শাস্তি ভোগ করতে হবে বলেও জানান তিনি।

তদন্ত কর্মকর্তা জানান, যেকোনও সময় এ তদন্ত প্রতিবেদন খুলনা বিভাগীয় কার্যালয়ে জমা দেওয়া হবে।

এদিকে এ বিষয়ে মেয়র জুলফিকার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্নীতির দায়ে মংলা পোর্ট পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে। তারাই মূলত একের পর এক সরকারি বিভিন্ন মহলে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে।’ এ ব্যাপারে তদন্তে সত্যতা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান