কারচুপিতে বিশ্বাস করে বলেই বিএনপি ইভিএম চায় না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ মে ২০১৭, ১৩:৪০আপডেট : ২৩ মে ২০১৭, ১৩:৪২

কারচুপিতে বিশ্বাস করে বলেই বিএনপি ইভিএম চায় না: হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে বলেই ইভিএম পদ্ধতিতে ( ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচন চায় না।’

মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। বিএনপি গুলশান কার্যালয় থেকে জ্বালাও পোড়ার ডাক দিয়ে মানুষ হত্যা করেছে। তাই বিএনপি জোর গলায় কোনও কিছু বলার অধিকার রাখে না।’

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম