বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৩:৩২আপডেট : ২৫ মে ২০১৭, ১৩:৩২

বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে উচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ৪০ সদস্যের প্রতিনিধি দলটি ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত বেনাপোল বিজিবি কোম্পানি সদরে অনুষ্ঠিত এই কর্মশালায় বিজিবির ৪০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম পিএসসি ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের সাউথ বেঙ্গল ফ্রন্টের রিজিয়ন কমান্ডার ইন্সপেক্টর জেনারেল এসআর  আঞ্জনী লিউ। কর্মশালায় কাস্টমস, পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় কিভাবে উভয় বাহিনীর পক্ষে সীমান্ত পথে মাদক, অস্ত্র ও নারী শিশু পাচার প্রতিরোধ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ ও কৌশল নির্ধারণ করা হয়।

বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএসএফ’র কলকাতা ডিআইজি মৃদুল সানোয়াল, ডিআইজি আরপিএস অফিসার জাসওয়াল, ৬৪ বিএসএফের কমান্ডিং অফিসার মনোরঞ্জন সাহা, স্টাফ অফিসার এসকে শরমা, এনসিবির জোনাল ডাইরেক্টর শ্রী দিলিপ কুমার ও বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আনিছুল হক, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাসুদ, ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল রহমান, ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিক আলম, আরআইবির অধিনায়ক লে. কর্নেল খবির উদ্দিন ও মেজর নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের