অভিযান থেকে ফেরার পথে নিজ বন্দুকের গুলিতে কনস্টেবল নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ মে ২০১৭, ০০:০০আপডেট : ২৬ মে ২০১৭, ০০:০০

নিহত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল নিজের শর্টগানের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরনের কাছিকাটা এলাকায় অপহৃত জেলেদের উদ্ধার অভিযান শেষে কৈখালী ফরেস্ট স্টেশনের জেটিতে নামার সময় পড়ে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মিয়ারাজ হোসেন (৩৮)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন রায়নগর নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গহীন সুন্দরবনের কাছিকাটা এলাকায় বনদস্যুরা মুক্তিপণের দাবিতে কয়েকজন জেলেকে আটকে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, বনবিভাগ ও রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বেলা আড়াইটার দিকে সেখানে অভিযান চালায়। বিজিবি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পাঁচজন জেলে ও তাদের ব্যবহৃত একটি ট্রলার ফেলে পালিয়ে যায়। অপহৃত জেলেদের উদ্ধার করে ফিরে আসার পর সন্ধ্যায় কৈখালী ফরেস্ট স্টেশনের জেটিতে নামার সময় হঠাৎ তিনি পড়ে যান। এসময় তার কাছে থাকা শর্টগানের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শ্যামনগর থানার উপ পরিদর্শক (এসআই) লিটন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত কনস্টেবলের লাশ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের