ওদেরকে বলুন একসঙ্গে সবাইকে মেরে ফেলুক: মিঠুর স্ত্রী

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১১:০৭আপডেট : ২৭ মে ২০১৭, ১৪:১৩

ওদেরকে বলুন একসঙ্গে সবাইকে মেরে ফেলুক: মিঠুর স্ত্রী ‘ওদের (দুর্বৃত্ত) বলেন, ওরা যেন আমাদের সবাইকে একসঙ্গে গুলি করে মেরে ফেলে যাতে বাড়িতে কান্না করার মতো লোক না থাকে। কিছু দিন পর পর এমন কষ্ট সহ্য করতে পারছি না।’ দুর্বৃত্তদের গুলিতে নিহত খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর স্ত্রী জোবায়দা খান সুরভী কান্নাজড়িত কণ্ঠে এভাবেই আকুতি জানাচ্ছিলেন সাংবাদিকদের কাছে।
জোবায়দা খান সুরভী বলেন, ‘এই বাড়িতে এখন কারও নিরাপত্তা নেই। দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গুলি করে চলে গেল। অথচ এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল না।’
মিঠুর ভাই রাজ সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবা মারা যাওয়ার সময় মন্ত্রী, নেতারা এসে বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিচার পাইনি। বড় ভাই মারা যাওয়ার পরও অনেকে এসেছেন, আশ্বাস দিয়েছেন। সেই বিচারও পাইনি। আজও মন্ত্রীসহ অন্য নেতারা এসেছেন। বিচার হবে কিনা জানি না। কারা এ হক্যাকাণ্ড ঘটিয়েছে তা সবাই জানে। কিন্তু এখনও প্রশাসন কাউকেই গ্রেফতার করতে পারেনি।’
মিঠুর আরেক ভাই সেলিম সরদার বলেন, ‘বাবা ও বড় ভাই মারা যাওয়ার পর বাড়ির সামনে পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল। পরে ওই ক্যাম্প উঠিয়ে নেওয়া হয়। এখন আমাদের বাড়ির কারও কোনও নিরাপত্তা নেই।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) রাত সোয়া ১০টার দিকে নিজ অফিসে খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু (৪৫) ও তার দেহরক্ষী নওশের গাজীকে (৪২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ১৯৯৮ সালে মিঠুর বাবা সরদার আবুল কাসেমকে হত্যা করা হয়। এরপর ২০১০ সালে এ পরিবারের আরেক সদস্য মিঠুর বড় ভাই সরদার আবু সাইদ বাদলকেও হত্যা করে দুর্বৃত্তরা। এ ধারাবাহিক হত্যার সর্বশেষ শিকার হন মিঠু। আবুল কাসেম ও আবু সাইদ উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিঠু ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
/এআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের