কুমিল্লার লাকসামে কাস্টমসের ৯ কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেনাপোল কাস্টম অফিসারস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল কাস্টমস হাউস প্রঙ্গণে বিক্ষোভ মিছিল,মানব বন্ধন ও কালো ব্যাচ ধারণ করে কাস্টমস কর্মকর্তরা। পরে বেনাপোল কাস্টম কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে স্বারকলিপি দেন করেন খুলনা কাস্টম এক্সজিকিউটিব অ্যাসোসিয়েশন (খুকাএভ)এর কর্মকর্তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস অফিসারস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাঙালি। এ সময় তিনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, খুলনা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটরের সভাপতি মো. শহীদুল্লাহ ও রাজস্ব কর্মকর্তা আব্দুল আল মামুন।
উল্লেখ্য গত ১২ জুন কুমিল্লাহ কমিশনারেট এর ৯ রাজস্ব কর্মকর্তা লাকসামের রাসেল স্টের নামে একটি দোকানের গুদামে অভিযান চালায়। এ সময় দোকানের মালিক রাসেল আশপাশের লোকজনকে ডেকে তাদের ভুয়া কাস্টমস বলে মারপিট করে এবং নারী কর্মকর্তাদের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের পরিচয় পেয়ে ছেড়ে দেয়।
/জেবি/
আরও পড়তে পারেন: মুন্সীগঞ্জে হাসপাতালের ছাদে মিললো নিখোঁজ রোগীর লাশ








