সীমান্তে হত্যার শিকার দুই কিশোরের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জুন ২০১৭, ২০:১৪আপডেট : ২১ জুন ২০১৭, ২০:৫৮

সীমান্তে হত্যার শিকার দুই কিশোরের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ

ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ২ বাংলাদেশি কিশোরের লাশ এখনও ফেরত দেয়নি। লাশ ফেরৎ না পাওয়ায় নিহত দুই কিশোরের পরিবারে চলছে শোকের মাতম।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কিশোর সোহেল ও হারুন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়েছে। বুধবার দ্বিতীয় দফা পতাকা বৈঠক হবে। এরপর লাশ ফেরত পাওয়া যাবে বলে আশা করছেন। নিহত ২ জনের মৃতদেহ বর্তমানে কৃষ্ণপুর হাসপাতাল মর্গে রয়েছে বলে বিজিবি জানিয়েছে ।

মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশি একটি দল মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। ফেরার পথে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সোহেল তরফদার ও হারুন ঘটনাস্থলেই নিহত হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের