অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু আলিমুনের জন্য মেডিক্যাল বোর্ড

বাগেরহাট প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১৯:০৩আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৯:০৩

অজ্ঞাত রোগে আক্রান্ত আলিমুন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু আলিমুন শেখের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে বাগেরহাট সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মণ্ডল শিশুটিকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি শিশুটির রোগ নির্ণয়ের জন্য এই মেডিক্যাল বোর্ড গঠন করেন।

বাগেরহাট সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাঈদ আহমেদকে প্রধান করে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের অন্য দুই সদস্য হলেন আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মোশারেফ হোসেন এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবুল বাশার মো. সাদী।

বাগেরহাটের সিভিল সার্জন ডা.অরুন চন্দ্র মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটির অসুস্থতার কথা জানতে পেয়ে তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার রোগ নির্ণয়ের জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শিশুটির রোগ নির্ণয়ে ওই বোর্ড পরীক্ষা নিরীক্ষা করছে। শিশুটির রোগ সনাক্ত করতে তাদের অন্তত দুদিন সময় লাগবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোগে আক্রান্ত শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

রবিবার সন্ধ্যায় শিশুটির মা সখিনা বেগম তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান।

/বিএল/

আরও পড়ুন:
বাগেরহাটে অজ্ঞাত রোগে আক্রান্ত আলিমুন বাঁচতে চায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের