কুষ্টিয়ায় বিএনপির সাবেক এমপির ওপর হামলা, আহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৭:৩১আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৭:৩১

কুষ্টিয়ায় বিএনপি নেতা অধ্যাপক শহিদুল ইসলামের ওপর হামলা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সদস্য ফরম বিতরণকালে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় বিএনপি নেতা শহিদুল ইসলামের ব্যবহৃত প্রাইভেটকার ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রসিদ ও এনটিভির ক্যামেরাপারসন আশিকুজ্জামান সারপু।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক বলেন, দুপুর ১২টার দিকে আমরা উপজেলা বিএনপির কার্যালয়ে সদস্য ফরম বিতরণ করছিলাম। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সময় তারা শহিদুল ইসলামের ব্যবহৃত প্রাইভেটকার ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ক্যামেরাপার্সন আশিকুজ্জামান সারপুকে মারধর করে তা ক্যামেরা কেড়ে নিয়ে ফেলে দেয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিএনপির কার্যালয়ে যুবলীগের কর্মীরা হামলা চালালে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কার নেতৃত্বে হামলা চালানো হয়েছে তা তিনি জানেন না বলে জানান।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম