প্রেশার কুকারে রিমোট কন্ট্রোল বোমা, পুলিশের ধারণা নাশকতার নতুন কৌশল

খুলনা প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ১১:০১আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৩:৪৩

প্রেশার কুকারে রিমোট কন্ট্রোল বোমা খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা বান্দা এলাকায় প্রেশার কুকারের মধ্যে রাখা রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ধারণা করছেন, নাশকতার উদ্দেশ্যে নতুন কৌশল হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে।

ওসি জানান, ‘ঘোনা বান্দা এলাকায় জ্যোতিন্দ্র নাথ বিশ্বাসের চায়ের দোকানে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কিছু লোক বসেছিলেন। এ সময় এক যুবক সেখানে যায়। সেখানে চা পান শেষে ওই যুবক তার হাতে থাকা একটি ব্যাগের মধ্য থেকে প্রেশার কুকার বের করে তা দোকানে রাখতে বলে। পরে সিগারেট আনার কথা বলে সে পাশের একটি দোকানের দিকে যায়। ২০ মিনিট পর সেখানে একটি বিকট শব্দ হয়। এ খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং প্রেশার কুকারের মধ্যে বোমা বিস্ফোরণের আলামত পায়।’

তিনি আরও বলেন, ‘রিমোট কন্ট্রোল দিয়ে প্রেশার কুকারের মধ্যে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোমার আঘাতে প্রেশার কুকারে ঢাকনা সামান্য বেঁকে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ বের হয়। প্রেশার কুকারের মধ্য থেকে ঘড়ির যন্ত্রাংশ ও বোমা তৈরির বিভিন্ন উপাদান পাওয়া গেছে।’

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের