চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ২১:২৮আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১১:৩৬

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ারগাছিতে এক প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি মুরগির খামারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধর্ষণকারী আমির হোসেন (২২) ও সহযোগী মনিরুউজ্জামান মন্টুকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, আজ সকালে উপজেলার কুড়ালগাছি গ্রামের প্রতিবন্ধী শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় একই গ্রামের আমির হোসেন তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে গিয়ে পাশ্ববর্তী মনিরুজ্জামান মন্টুর মুরগি খামারের দোতলায় নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে শিশুটিকে দোতলা থেকে ফেলে দিয়ে ধর্ষক আমির হোসেন পালিয়ে যায়।এতে শিশুটির পা ভেঙে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় দুপুরে ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা আনিছুর রহমান বাদী হয়ে কুড়ালগাছি গ্রামের আজগার আলীর ছেলে আমির হোসেন ও একই গ্রামের রহমানের ছেলে মনিরুজ্জামান মন্টু নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় মামলা করে।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। শিশুটির ডাক্তারি পরীক্ষা বিকালে সম্পূর্ণ হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের