ডাকাতি মামলার আসামি ছিনতাই: ইউপি চেয়ারম্যানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ০৯:৩১আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ০৯:৩১

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হাসান টগরসহ ৮০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। সোমবার (৭ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সজল সাহার বাড়িতে ডাকাতির ঘটনায় গত ৬ জুলাই লোহাগড়া থানায় মামলা হয়। এ মামলার আসামি ইতনা গ্রামের বাবর আলীকে সম্প্রতি পুলিশ গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারায় বাবরের স্বীকারোক্তি অনুযায়ী ইতনা গ্রামের তবি শেখকে (৫০) রবিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে ওই ইতনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবিকে থানায় নিয়ে আসার পথিমধ্যে ইতনা চৌরাস্তা এলাকায় ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, ইতনা গ্রামের বাসিন্দা সামু সরদারসহ ৭০-৮০ জন চেয়ারম্যান সমর্থক লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মনিরুল ইসলামসহ পুলিশের চার সদস্যকে বাধা দেন। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তবিকে ছিনিয়ে নেওয়া হয়। তবে, তবি শেখকে সোমবার (৭ আগস্ট) ভোরে ইতনা এলাকা থেকে আবার গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চেয়ারম্যান নাজমুল হাসানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের