চিত্রা নদীতে নারী-পুরুষের ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নড়াইল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৩

চিত্রা নদীতে নারী-পুরুষের ঐতিহ্যবাহী নৌকাবাইচ (ছবি: প্রতিনিধি) বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নড়াইলের চিত্রানদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে নড়াইল পুরাতন ফেরিঘাটে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার এমপি।

এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রা নদীর পুরাতন ফেরিঘাট থেকে এসএম সুলতান সেতু (চিত্রা ব্রিজ) পর্যন্ত ৪ কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের ৫টি ও পুরুষদের ১২টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচে প্রথমে অংশ নেন নারী প্রতিযোগীরা। পরে শুরু হয় পুরুষদের প্রতিযোগিতা। চিত্রা নদীতে নারী-পুরুষের ঐতিহ্যবাহী নৌকাবাইচ (ছবি: প্রতিনিধি)

নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা হাজারো শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাবেশে চিত্রা নদীর দু’পাড় উৎসবস্থলে পরিণত হয়। নদীর দু’ধারে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে, এমনকি গাছের ডালে বসেও মানুষ এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। জেলার পাশ্ববর্তী গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নৌকাবাইচ দেখতে আসেন।ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর, কাঁসা-পিতলের ঘণ্টা এবং হেইয়া হেইয়া হর্ষধ্বনির মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। চিত্রা নদীতে নারী-পুরুষের ঐতিহ্যবাহী নৌকাবাইচ (ছবি: প্রতিনিধি)

এছাড়া গত বুধবার থেকে শনিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত চারদিনব্যাপী সুলতান উৎসব উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন- 'এতদিন তো মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তো রাস্তায় নামিয়ে দিলো’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের