বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৩

বিদ্যুৎস্পৃষ্ট

মাগুরা সদর উপজেলার সাইত্রিশ লাউতড়া গ্রামে বুধবার সকালে মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সদর থানার এসআই রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-সাইত্রিশ লাউতড়া গ্রামের লুৎফর কাজীর ছেলে টিটুল কাজী (৩০) ও পাশ্ববর্তী আলাইপুর গ্রামের নিজাম মোল্লার ছেলে হাসান মোল্লা (৩০)।

সদর থানার এস আই  রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে টিটু কাজীর বাড়ির পাশে নিজ মুরগির ফার্মে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেচিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত তার বন্ধু হাসান মোল্লা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দুই জনকেই উদ্ধার করে মাগুরা আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই রবিউল জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পাশাপশি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম