কারাভোগ শেষে বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৬:৪৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:৪৬

সীমান্ত ভারতে কারাভোগ শেষে আব্দুল্লাহ আল মামুন ওরফে পাভেল (২৮) নামে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে তাকে ফেরত পাঠানো হয়।

আব্দুল্লাহ আল মামুন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীর তারা গ্রামের শাহাজান আলীর ছেলে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ শেখ মাহবুবুর রহমান জানান, ২০১৫ সালের ২৬ অক্টোবর সকালে দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে আব্দুল্লাহ আল  মামুন অবৈধভাবে ভারতে যায়। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে। প্রায় দুই বছর ভারতের কোলকাতায় কারাভোগের পর আজ বুধবার সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মখলেসুর রহমান, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান ও এসআই মনির হোসেন এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অজয় কুমার, ইমিগ্রেশন কর্মকর্তা তরুন সরকার ও এসআই স্বপন কুমার প্রমুখ।

আরও পড়ুন:

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়েছে বিএসএফ 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম