‘অর্ধশত রোহিঙ্গা নারী-শিশুকে পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ’

বেনাপোল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ২১:১২আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২১:১২

সীমান্ত

বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অর্ধশত রোহিঙ্গা নারী-শিশুকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে বিএসএফ। ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য কয়েক দফা চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সদস্যরা জানায়, গত দুই দিন ধরে সীমান্তের ইছামতি নদীর ওপারে শত শত রোহিঙ্গাকে এনে জড়ো করা হয়েছে। পঞ্চাশ জনের বেশি রোহিঙ্গাকে সকাল থেকে কয়েক দফা বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ । তবে বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে বিএসএফ সদস্যরা রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গাদের রাতের আঁধারে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালানোর জন্য পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্তবর্তী জঙ্গলগুলোতে রাখা হয়েছে। এছাড়াও সেখানে নতুন করে আরও রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে। গত দুইদিন ধরে সীমান্ত এলাকার জঙ্গলে অমানবিক অবস্থায় দিন কাটাচ্ছেন রোহিঙ্গা নারী ও শিশুরা। 

বিএসএফের এ ধরনের অপতৎপরতার কারণে বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, সীমান্ত এলাকায় পূর্বের তুলনায় টহল জোরদার করা হয়েছে। বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আরও পড়তে পারেন: ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার মোক্তার চার দিনের রিমান্ডে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের