স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ০৩:৫৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০৪:০৪

নড়াইল নড়াইলে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় নাইস বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ অক্টোবর) রাতে সদর উপজেলার সুভারগোপ গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে  পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহত নাইসের মা ডালিয়া বেগম বলেন, ‘সদর উপজেলার সুভারগোপ গ্রামের ওলিয়ার শেখের ছেলে আখের শেখের সঙ্গে চার বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আখের শেখের সঙ্গে এলাকার একটি মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। সোমবার আখেরের পরকীয়া নিয়ে কথা বলায় সে  প্রথমে নাইসকে পিটিয়ে আহত করে। পরে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরে ঝুলিয়ে রাখে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার পর আখেরসহ নাইসের শ্বশুরবাড়ির লোকজন সবাই পালিয়ে গেছে।’

নাইসের বাবা চান মিয়া শেখ বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমার মেয়ের গলা ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে।’ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি।

আরও পড়ুন: খাল থেকে যুবকের লাশ উদ্ধার

/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম