খুলনার দাকোপ থানার লাউডোপ ঘাট সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বিরল প্রজাতির একটি তক্ষক ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সীমানা প্রাচীরে ব্যবহৃত একটি পিলার (১৮১৮ সালের) উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তক্ষক পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। কোস্টগার্ডের সদস্যরা পরে তক্ষক ও সীমানা প্রাচীরের পিলার উদ্ধার করে। ডাংমারী ফরেস্ট অফিসে তক্ষক হস্তান্তর করা হয়। পরে এটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। সীমানা প্রাচীরের পিলার মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।







