সীমান্ত থেকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৯:৪০আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৯:৪০

সীমান্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী সীমান্ত থেকে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় রবিবার (২৯ অক্টোবর) সকালে ওই ব্যবসায়ীকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
গরু ব্যবসায়ী মোক্তার হোসেনের (৩৩) বাড়ি উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে মোক্তার হোসেনসহ ৬/৭ জন গরু ব্যবসায়ী সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বিজয়পুর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে ধাওয়া করে মোক্তার হোসেনকে ধরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

বাড়াদী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আজ  রবিবার সকালে মোক্তার হোসেনকে ফেরত চেয়ে বিএসএফ-এর কাছে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের