যশোর বোর্ডে জেএসসি পরীক্ষা দিচ্ছে ২ লাখ ২৩ হাজার শিক্ষার্থী

যশোর প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১১:২৮আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১১:৩৪

জেএসসি পরীক্ষার্থীরা সারাদেশে বুধবার সকাল ১০টা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। এবার জেএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ২২ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। 
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, যশোর বোর্ডের আওতায় ১০টি জেলায় ২ হাজার ৮২৬টি বিদ্যালয়ের ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ৭৭২ জন ছাত্র এবং ১ লাখ ১৬ হাজার ৬৭ জন ছাত্রী অংশ নিচ্ছে। 
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলীম জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে যাবে। পাশাপাশি নতুন নিয়মে আধাঘণ্টা আগে শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং প্রশ্নও আধাঘণ্টা আগে কেন্দ্রে এসেছে। ফলে প্রশ্ন ফাঁসের কোনও সুযোগ নেই। প্রশ্ন ফাঁস রোধে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের