তেঁতুল হুজুরদের না ছাড়লে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা নয়: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১২:২৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৪:৫৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেনযুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের সঙ্গ না ছাড়লে বিএনপির সঙ্গে কোনও আলোচনা নয়। তিনি বলেন,  ‘বিএনপি নির্বাচন নিয়ে এত প্রস্তাব দিচ্ছে অথচ রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ছাড়ার কোনও আলোচনায় আসছেন না।’

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ত্যাগ করেই আলোচনায় আসতে হবে। তা না হলে বিএনপির সঙ্গে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনও আলোচনা হবে না।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন নিয়ে যেমন বির্তকের অবসান হওয়া উচিত, তেমনি যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের নিয়ে বিতর্কের অবসান হওয়া দরকার।’

এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের