খুলনা বিভাগে ১০ ‘কর বাহাদুর পরিবার’কে সম্মাননা

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৫:২৭

সেরা করদাতা পুরস্কার অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনা বিভাগের ১০ জেলায় ৭৭ জনকে সেরা করদাতার পুরস্কার দিয়েছে খুলনা কর অঞ্চল। আর বিভাগের ১০ জেলার ১০টি পরিবারকে দেওয়া হয়েছে ‘কর বাহাদুর’ খেতাব। এবারই প্রথম অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দেওয়া হয়। আজ  বৃহস্পতিবার (৯ নভেম্বর) বয়রা মহিলা কলেজ অডিটোরিয়ামে এই পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কমিশনার ইকবাল হোসেন।

খুলনা সিটি করপোরেশনসহ প্রত্যেক জেলায় তিন জন সর্বোচ্চ, দুই জন দীর্ঘ মেয়াদী, একজন সর্বোচ্চ নারী ও একজন তরুণ করদাতা সেরা হিসেবে এই সম্মাননা পেয়েছেন। তাদেরকে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

খুলনা বিভাগের কর বাহাদুর ১০টি পরিবার হচ্ছে খুলনার নিরালা আবাসিক এলাকার এম এ সালাম ও তার পরিবার, যশোরের কোতোয়ালির মো. সফিউর রহমান মল্লিকের পরিবার, চুয়াডাঙ্গার জীবননগরের মো. রকিবুল ইসলামের পরিবার, মাগুরার রজব আলী মজনুর পরিবার, সাতক্ষীরার কলারোয়ার গোলাম রব্বানীর পরিবার, নড়াইলের রতনগঞ্জের ওয়াহিদুজ্জামানের পরিবার, কুষ্টিয়ার চৌড়হাসের মজিবর রহমানের পরিবার, ঝিনাইদহের হামদহ এলাকার ডা. দুলাল কুমার চক্রবর্তীর পরিবার, মেহেরপুরের আব্দুস সালামের পরিবার, বাগেরহাট আমলাপাড়ার অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার পরিবার।

আরও পড়ুন:

৮৪ ‘কর বাহাদুর পরিবার’কে সম্মাননা দিলো এনবিআর

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম