বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
১৯ মে ২০২৪, ১৩:২৫ আপডেট : ১৯ মে ২০২৪, ১৩:৩০

দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ির শোবার ঘর থেকে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ মে) সকালে বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকেই লাইসুর ইসলাম ও তার ছেলে মিরাজ পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল ইসলাম।

নিহত শাকিব হাসান (১৮) একই উপজেলার নাফানগর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। সে নাফানগর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৩টার দিকে লাইসুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে ওই বাড়ির শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। মরদেহটির হাত-পা লোহার তার দিয়ে বাঁধা ছিল এবং একটি রক্তাক্ত শার্ট গলায় প্যাঁচানো ছিল। সুরতহাল প্রতিবেদন শেষে সকালে মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ মে) বিকালে বাবার সঙ্গে ভুট্টাক্ষেতে কাজ করছিল শাকিব। এ সময় সে তার বাবাকে ক্রিকেট খেলার কথা বলে বাড়িতে যায়। বাড়ি থেকে ক্রিকেট বল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।

ওসি রাসেল ইসলাম বলেন, ‘শাকিব ও মিরাজ দুজন বন্ধু। ঘটনার পর থেকেই মিরাজ ও তার বাবা লাইসুর রহমান পলাতক রয়েছেন। সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার