যবিপ্রবি থেকে অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

যশোর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ২২:৪৩আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২২:৪৮

ইশাদ হোসেন অস্ত্র ও গুলিসহ আটক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রলীগ নেতা ইশাদ হোসেনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা শুক্রবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।

এদিকে ইশাদ হোসেনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক ইশাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে। মামলায় বাদী হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) জামিল আহমেদ। ১০-১৫ মিনিটের মধ্যেই তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।’

শুক্রবার বিকাল ৩টার দিকে ক্যাম্পাস থেকে অস্ত্র-গুলিসহ আটক হন যবিপ্রবি ছাত্রলীগ নেতা ইশাদ হোসেন। শুরুতে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনও বক্তব্য দেয়নি। পরে পুলিশ প্রশাসন খবরটি নিশ্চিত করে।

ইশাদ হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া বিবৃতি যবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোনে কোনও সাড়া দেননি। তবে সাধারণ সম্পাদক শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেন। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী বলেছেন, ‘জেলা ইউনিট এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায় না। বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র ইউনিট; কেন্দ্রীয় কমিটিই সিদ্ধান্ত নেবে।’

রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের যবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ইশাদ হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে।

ইশাদ হোসেন পড়েন যবিপ্রবি’র ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষে। তিনি থাকেন শহীদ মসিয়ূর রহমান হলে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের