ঝিনাইদহে বুধবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী নবান্ন উৎসব

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৪:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৪:৫২

ঝিনাইদহে বুধবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী নবান্ন উৎসব আগামী বুধবার (১৫ নভেম্বর) থেকে ঝিনাইদহে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী নবান্ন উৎসব। বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আয়োজন করতে যাচ্ছে এ উৎসবের। সোমবার (১৩ নভেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ‘শহুরে জীবনের যান্ত্রিকতায় আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো আজ হারাতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিগত বছরের মতো এবারও বিহঙ্গ পহেলা অগ্রহায়ন থেকে ৩রা অগ্রহায়ন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নবান্ন উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

১৫ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক জাকির হোসেন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যারলি, নাট্যনৃত্য, বাউল সংগীতসহ নবান্নের গান পরিবেশন। এতে সবার সহযোগিতা কামনা করেন শাহীনুর আলম লিটন।

সংবাদ সম্মেলনে বিহঙ্গ’র সভাপতি রূপালী পারভীন, সাংস্কৃতিক সম্পাদক নিশাত আঞ্জুম, অর্থ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক তানজুল ইসলাম দিনার, নির্বাহী সদস্য কানিজ তন্বী, তামান্না ইকবাল লিটা, তামান্না সাদিয়া অন্তি, সদস্য যায়েদ বিন কবির অহৃত।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের