খুলনায় নসিমন-ইজিবাইক সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

খুলনা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৬:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৬:৪৪

খুলনা খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি সেতু এলাকায় নসিমন ও ইজবাইকের সংঘর্ষে মনিরুজ্জামান (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) আহত হন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান গাবখালি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিক্ষক মনিরুজ্জামান উপজেলা সদর থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে চাঁদখালিতে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে শিববাটি সেতু এলাকায় বিপরীত থেকে আসা নসিমনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের