বাগেরহাটে আবাসিক হোটেল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ২১:১১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২১:১১

বাগেরহাট বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের আল-মদিনা নামের একটি আবাসিক হোটেলে থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) বিকালে হোটেলের চারতলার একটি কক্ষ থেকে এ সরঞ্জাম উদ্ধার করা হয়। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই মহিদুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বর দুপুরে দুই ব্যক্তি হোটেলের চারতলার চার নম্বর কক্ষটি ভাড়া নিয়ে মালামাল রেখে চলে যায়। এরপর গত চার দিনেও তারা ফিরে না আসায় হোটেল ম্যানেজার বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে রবিবার বিকালে পুলিশ হোটেল কক্ষের তালা ভেঙে বোমা তৈরির দুটি বড় আকারের হটপট,গান পাউডার,লোহা ও পিতলের স্প্রিন্টারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। হোটেলের রেজিস্ট্রারে বোর্ডার হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার পাহালোহা আলীপাড়া গ্রামের মরহুম মমতাজ উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন ও একই এলাকার সাদেক আলীর ছেলে আজাদুলের নাম রয়েছে ।

এসআই আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের