একই স্থানে আ.লীগের দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১১:৪৮আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১১:৫৪

১৪৪ ধারা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী বাজারের একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন ১৪৪ ধারা জারির আদেশ দেন। আজ মঙ্গলবার ওই সমাবেশ হওয়ার কথা ছিল।

ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দু’টি গ্রুপ একই স্থানে সমাবেশ ডেকেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন অশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্ধ্যা থেকে ওই এলাকায় মাইকিং করা হয়েছে।’

জানা গেছে, সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান নাজির উদ্দীন মঙ্গলবার বিকালে সাধুহাটী বাজারে আওয়ামী লীগের সমাবেশের ডাক দেন। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমানও একই স্থানে, একই দিন সমাবেশের ডাক দেয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এমদাদুল হক শেখ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা হতে পারে, তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের