সাতক্ষীরায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-১০

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ১৫:১৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৫:১৭

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কতৃক স্বীকৃতি পাওয়ায় সরকারিভাবে আনন্দ উৎসব ও র‌্যালি পালিত হচ্ছিল। অনুষ্ঠান চলাকালিন পাল্টাপাল্টি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কলারোয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কর্মী সমর্থকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের উপর চড়াও হয়। এক পর্যায়ে লাল্টুর সমর্থকরা স্বপনের কর্মী সমর্থকদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে তারা আহত হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে  ফিরোজ আহমেদ স্বপনকে তার কার্যালয়ে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন জানান, লাল্টু গ্রুপের সন্ত্রাসী বাহিনী আমাকে অবরুদ্ধ করে রাখে। এবং আমার নেতা কর্মীদের মারধর করে আহত করে।

অন্যদিকে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু জানান, এমন কোনও ঘটনা ঘটেনি। এটা ফিরোজ আহমেদ স্বপনের কারসাজি। তার সন্ত্রাসী বাহিনী আমার নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আমার নেতাকর্মীরা আহত হয়েছে।

সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তা বলেন, এখন পরিস্থিতি পুলিশে নিয়ন্ত্রেণ আছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা -ধাওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। 

আরও পড়ুন: সড়কের পাশে পাওয়া নবজাতক মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ