কালীগঞ্জে বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ১৭:০৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৭:১২

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঈশ্বরবা জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে শাপলা পরিবহনের ( গাজীপুর জ ০৪-০২০৮) একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় ঈশ্বরবা জামতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এনামুক (৫৮) কালীগঞ্জের ষাটবাড়ীয়া গ্রামের সাধনের ছেলে উজ্জ্বল (৩৫), একই গ্রামের মতি দাসের ছেলে টিপুল দাস (৪৭), হেলাই গ্রামের মকবুল শেখের ছেলে এনামুল (৩৬), আবুল শেখের ছেলে আব্বাস (৪০) ও  চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জিগাতীপোতা গ্রামের মতলেবের ছেলে মমিন (৩৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অরুন কুমার দাস বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল  অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ৬  যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সামান্য আহতরা ঘটনাস্থল থেকে চলে গেছে।

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে  আরও পড়ুন: সিলেটে মাজার থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের