১১ ডিসেম্বর যশোরে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়

যশোর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৩

স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে, এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীসহ নেতারা

১৯৭১ সালের ১১ ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন। এই দিনে হানাদার বাহিনীর কবলমুক্ত যশোরে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভায় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ সবাইকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা আহ্বান জানিয়ে ছিলেন। ওই জনসভায় ওয়াশিংটন পোস্ট, লন্ডনের ডেইলি টেলিগ্রাফ ও নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিনিধিসহ বহু বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন।

স্বাধীন বাংলার প্রথম জনসভা: ১৯৭১ সালের ১১ ডিসেম্বর যশোর টাউন হল ময়দানে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। হানাদার মুক্ত বাংলার প্রথম জনসভায় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সমবেত জনতার উদ্দেশে বলেছিলেন, ‘আর ধ্বংস নয়, যুদ্ধ নয়। এই মুহূর্তে কাজ হলো যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা।’ সেদিন তিনি সর্বস্তরের মানুষকে স্বাধীনতা যুদ্ধের চেতনায় দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে ছিলেন।

জনসভায় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফণিভূষণ মজুমদার, রওশন আলী, মোশাররফ হোসেন, তবিবর রহমান সরদার, এম আর আকতার মুকুল ও জহির রায়হান প্রমুখ।

জনসভায় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যশোরের তৎকালীন ডিসি ওয়ালি উল ইসলাম এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন ঘোষালকে নির্দেশ দেন, আইনশৃঙ্খলার যেন কোনও অবনতি না হয়।

একই সঙ্গে জনতাকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী যেই হোক তাকে আইনের হাতে সোপর্দ করবেন।’

বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) ডেপুটি প্রধান রবিউল আলম  ওই সমাবেশে ছিলেন। তিনি জানান, ‘বক্তব্যের এক পর্যায়ে তাজউদ্দিন আহমেদ বলেছিলেন, ‘স্বাধীন এ দেশে ধর্ম নিয়ে আর রাজনীতি চলবে না। আর তাই জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

মুক্ত স্বদেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম এ জনসভার খবর সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক পিটার গিল, নিউইয়র্ক টাইমস পত্রিকার সিডনি এস এইচ সানবার্গ, ওয়াশিংটন পোস্টে’র প্রতিনিধিসহ বহু বিদেশি সাংবাদিক।

যশোর মুক্ত দিবস: এর আগে ৬ ডিসেম্বর বিকালের মধ্যেই যশোর শহর থেকে হানাদার বাহিনী পালিয়ে যায়। এদিন বিকালে মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল বারাতের নেতৃত্বে মিত্র ও মুক্তিবাহিনী সেনানিবাসে প্রবেশ করে দখল নেয়। এ খবর ছড়িয়ে পড়লে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা ও জনতার ঢল নামে শহরে। পাড়া মহল্লায়ও চলে খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের হয়। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরি হয় যশোর জেলা। এরপর ১১ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসেন।

১১ ডিসেম্বর জনসভার বিষয়ে কথা হয় মুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরের সঙ্গে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা বেশ উত্তেজিত ছিলাম। সকাল থেকে যশোর টাউন হল মাঠে অবস্থান করতে থাকি। নেতারা বেনাপোল দিয়ে যশোরে ঢুকে। আমরা কয়জন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ নেতাদের সার্কিট হাউসের সামনে থেকে স্বাগত জানিয়ে সভাস্থলে নিয়ে আসি। প্রথমে তাদের ‘ভুল-ভালভাবে’ গার্ড অব অনার দেওয়া হয়। আমরা তখন নতুন, নিয়ম-কানুন তেমন একটা বুঝি না। তাই, কেউ কিছু মনেও করেননি।”

তিনি আরও বলেন, ‘নেতারা কী কী বলেছিলেন তা স্পষ্ট মনে করতে পারছি না। তবে, নেতারা স্বাধীন বাংলার প্রথম জেলা যশোরে এসে বেশ উচ্ছ্বসিত ছিলেন। নেতারা জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে প্রতিহিংসাপরায়ণ না হওয়াসহ কারও ক্ষতি করতে মানা করেছিলেন, প্রশাসনকে সহযোগিতা এবং সবাইকে সুশৃঙ্খলভাবে থাকার নির্দেশ দিয়েছিলেন। ওই জনসভায় তিনি ছাড়াও মুক্তিযোদ্ধা রবিউল আলম, মোহাম্মদ আলী স্বপনসহ বহু সতীর্থ উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে সোমবার ‘যশোরবাসী সমন্বয় কমিটি’ নামে একটি সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সংগঠনের আহ্বায়ক ফারুক জাহাঙ্গীর আলী টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকেল ৩টায় যশোরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৫০ ফুটের বেশি দৈর্ঘ্যে জাতীয় পতাকা নিয়ে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শহড়েরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ওষুধ দিতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের মার খেলেন রোগীর স্বজন 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী