বেনাপোল সীমান্তে দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ১৩ জন আটক

বেনাপোল প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৮

বেনাপোল সীমান্ত থেকে আটক ১২ নারী-পুরুষ ও শিশু

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় ১৩ জনকে আটক করেছে বেনাপোল আইসিপির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ১৩ জনের মধ্যে চার জন নারী, তিন জন পুরুষ ও ছয় জন শিশু রয়েছে।   

বেনাপোল চেকপোস্টের বড় আচঁড়ার মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি, মোকসেদপুর, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।

আটককৃতরা হলো- জাফর শেখ (৪০), তাসলিমা বেগম (৩০), তাছমুল শেখ (০৯), মুন্নি বেগম (৩৫),লাভলী (০৫), ইসলাম শেখ (০২),ইব্রাহীম শেখ (১১), মানিক শেখ (০৯),রতন দত্ত (১৮),মারিয়া বেগম (৩৫), আতিয়ার শেখ (৩৪), বেবি বেগম (২৫) ও লামিয়া (০৬)।

৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: বিএসএফের হাতে আটক এক, আহত ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের