সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১৮:১৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৮:১৭

গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশডাঙা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ ধর্ষণের অভিযোগে আজিজুল সরদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আজিজুল কুশডাঙ্গা গ্রামের মৃত জিয়া উদ্দিন সরদারের ছেলে। নির্যাতনের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।

নির্যাতনের শিকার ওই ছাত্রীর মা জানান, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে গাজীর মাঠে তার মেয়ে সরিষার ফুল তুলতে যায়। এসময় আজিজুল সরদার তাকে কৌশলে আলু ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে মাঠে কর্মরত পারিকুপি গ্রামের আনছার আলী, আনেছা খাতুন, ফরিদা খাতুন ছুটে এসে তাকে উদ্ধার করে তাকে খবর দেয়।

কলারোয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ‘নির্যাতিত স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আজিজুল সরদারের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।  বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার কাজ শেষ হয়েছে। ধর্ষণের অভিযোগে আজিজুল সরদারকেও বুধবার ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বরিশাল থেকে ১০টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের