চুয়াডাঙ্গায় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১২:১৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১২:২৫

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় তীব্র শীতে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। ওয়ার্ডে জায়গা না থাকায় রোগীদের বারান্দায় ও মেঝেতেও থাকতে হচ্ছে। সোমবার (৮ জানুয়ারি) সরেজমিনে গিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এমন চিত্রই দেখা গেছে। 

চুয়াডাঙ্গা সদর হাসপতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে প্রায় শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। আর বহিরবিভাগে প্রতিদিন প্রায় ২৫০ রোগী ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। ঠান্ডায় রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে।

এছাড়া শিশুদের পাশাপাশি বয়স্করাও ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. আসাদুর রহমান মালিক জানান, জেলায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে গেছে। তাই শিশুরা ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শিশুরা রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের