অতীত অপকর্মের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫৪আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫৪

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অতীত অপকর্মের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘তারা (বিএনপি) রাজনীতি থেকেও অনেকটা বিচ্ছিন্ন। এই মুহূর্তে নির্বাচন হলে কী হবে, না হবে সেটা ভাববার দরকার নেই। নির্বাচন যখন হবে তখন ভাবতে হবে কতভাগ ভোট পাবে। তারা এখন কাল্পনিক তুষ্টিতে ডুবে আছে।’

শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপির কতটুকু জনপ্রিয়তা আছে তা জনগণ দেখেছে। তাদের জনপ্রিয়তা থাকলে ২০১৪ সালে নির্বাচনে অংশ নিতো। নির্বাচনে জয়লাভের কোনও সম্ভাবনা নেই বিধায় তারা নির্বাচনে অংশ নেয় নাই, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করুক কত ভাগ মানুষ তাদের পক্ষে আছে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, সহকারী পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের