দাদার কবরের পাশে শায়িত হলেন এমপিপুত্র অনিক

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ২২:৪৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২২:৪৯





সাতক্ষীরায় অনিক আজিজের জানাজা সাতক্ষীরার রসুলপুর কবরস্থানে দাদার কবরের পাশে শায়িত হলেন সাতক্ষীরার তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র ছেলে অনিক আজিজ স্বাক্ষর। রবিবার (২১ জানুয়ারি) বাদ মাগরিব সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

নামাজে জানাজার আগে বক্তব্য রাখেন অনিকের বাবা মুস্তফা লুৎফুল্লাহ।

নামাজে জানাজায় অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনসহ দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্তরের মানুষ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
রবিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে হেলিকাপ্টারযোগে অনিকের লাশ সাতক্ষীরা স্টেডিয়ামে নামানো হয়। এরপর শহরের পলাশপোলের বাস ভবনে তাকে নেওয়া হয়। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর ন্যাম ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

অনিক আজিজ এমপি মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র ছেলে। তিনি সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল থেকে ২০০৮ সালে এসএসসি পাস করার পর খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা পাস করেন। এরপর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হন। গত ৪ বছর ধরে ন্যাম ভবনের ওই ফ্ল্যাট ছিল তার ঠিকানা। তার বাবা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম