কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৭

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গা মহাসড়কে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটার করাত, বেশ কিছু মোটা রশি উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গা মহাসড়কে গাছের সঙ্গে রশি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে একটি টিম সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম, কনস্টেবল আহাদুল ইসলাম আহত হয়েছেন। অভিযানে পুলিশ একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটা করাত ও মোটা রশি উদ্ধার করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের