সাতক্ষীরায় একটি স্কুলের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৩

শহীদ মিনার ভাঙচুর

সাতক্ষীরার হাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নির্মিত শহীদ মিনারটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে কোনও এক সময় এ ঘটনা ঘটে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল ইসলাম জানান,  আসন্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে স্থানীয় সমাজসেবক মো. আলাউদ্দিনকে বিদ্যালয়ে একটি শহীদ মিনার তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তিনি বিভিন্ন জনের কাছ থেকে সহায়তা নিয়ে সম্প্রতি স্কুলের জমিতে দশ হাজার টাকা ব্যয়ে একটি শহীদ মিনারটি নির্মাণ করে দেন। সোমবার সকালে স্কুলে এসে দেখি শহীদ মিনারটি কে বা কারা ভেঙে দিয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাঁশদহা ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শহীদ মিনারটি নির্মাণকালে ইউনিয়ন যুবলীগ নেতা খোরশেদ আলম রিপন বাধা দিয়েছিলেন। এ নিয়ে তার সঙ্গে আলাউদ্দিনের ঝগড়াও হয়েছিল। সমাজসেবক আলাউদ্দিন স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারি জমির এক পাশে শহীদ মিনারটি তৈরি করেছিলেন। রাতে সেটি দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে।

শহিদুল ইসলাম আরও জানান, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। এতে রিপনের হাত থাকতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে খোরশেদ আলম  রিপন বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। আমি অসুস্থ হয়ে বেশ কিছু দিন ধরে বাড়িতে আছি। রাতে কারা শহীদ মিনারটি ভাঙচুর করেছে সেটা আমি জানি না। তবে যারা ভেঙেছে তাদের শাস্তির দাবি করছি।

আরও পড়ুন: চার দিনের রিমান্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতিসহ ৪ জন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী