চার দিনের রিমান্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতিসহ ৪ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৭

চট্টগ্রাম দুই মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ চার নেতার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাৎ হোসেন ভূঁইয়া এই আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিএনপির এই চার নেতা হলেন- মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম এবং যুবদল নেতা আব্দুল কাদের জসীম।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুইদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই রায়ে আরও আট নেতাকর্মীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে পুলিশ শাহাদাত হোসেনসহ বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করে। তাদের মধ্যে চার নারী নেত্রী ছিলেন। ঘটনার পরদিন পুলিশের ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে এবং সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী