ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে পাসপোর্ট দালালের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৬

ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহে সুকান্ত সেন নামে এক পাসপোর্ট দালালের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত সুকান্ত সেন সদর উপজেলা নৃ-সিংহপুর গ্রামের সুবল সেনের ছেলে।

আদালতের বিচারক জানান, দীর্ঘদিন ধরে শহরের মদন মোহন পাড়ার ‘গাঙ্গুলি এন্টার প্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে পাসপোর্ট তৈরির জন্য ফরম ও টাকা জমার  রশিদ সংরক্ষণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুকান্ত সেন নামে একজনকে আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ পাসপোর্ট ফরম, টাকা জমা দেওয়ার রশিদ ও ১০টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কহিনুর খাতুন, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাল সার্টিফিকেট তৈরির জন্য একটি প্রতিষ্ঠানের জরিমানা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম