সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৮

সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ক্রেতা সেজে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি দো’নলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের নারকেলতলা ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৬ এর লেফট্যানেন্ট কমান্ডার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার আবুল কাসেম সরদারের ছেলে নুরুল ইসলাম ও একই এলাকার আজমীর শেখের ছেলে আকবার শেখ।

লেফট্যানেন্ট কমান্ডার জাহিদ জানান,ক্রেতার ছদ্মবেশে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে এক লাখ  টাকা দিয়ে বন্দুক কেনার কথাবার্তা ঠিক হয়। কথা মতো দুপুরে সাতক্ষীরা শহরের নারকেলতলা ব্রিজের নিচে অস্ত্র কেনার জন্য হাজির হন তারা। এ সময় সেখানে অস্ত্র ব্যবসার মূল হোতা নুরুল ইসলামসহ পাঁচজন উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা অস্ত্র ও গুলি বের করা মাত্রই তাদের মধ্যে দু’জনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। বাকি তিন জন পালিয়ে যায়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান