কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১২

আইন-আদালত কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অটোরিকশাচালক কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের নাজমুল (৩০) ও তার বন্ধু একই গ্রামের আজম ওরফে সাগর (৩০)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৫ সালের ২৮ আগস্ট সকালে ওই স্কুলছাত্রী আসামি নাজমুলের অটোরিকশায় করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে নাজমুল উপজেলার আলাউদ্দিন নগর মোড়ে তার গাড়িটি থামায়। এ সময় সে তার বন্ধু আজম ওরফে সাগরকে মোবাইলে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে। পরে কুষ্টিয়া শহরের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ করে নাজমুল ও সাগর। এ ঘটনায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা করে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক তাদের কারাদণ্ড দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের