সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের গয়নাসহ দুই নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ২৩:২১আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২৩:২২

আটক সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতে পাচারকালে ৩০ ভরি স্বর্ণের গয়নাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে স্বর্ণ চোরাকারবারী জহুরুলের বাড়ি থেকে গয়নাগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন। আটক দুই নারী উপজেলার কাকডাঙ্গা গ্রামের স্বর্ণ চোরাকারবারী জহরুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৪০) ও মেয়ে সুমি খাতুন (১৮)।
কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার শামসুর রহমান জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, স্বর্ণ চোরাকাবারী জহুরুল ইসলাম ভারতে পাচার করার উদ্দেশে কয়েক ভরি সোনার গয়না নিয়ে বাড়িতে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে চোরাকারবারী জহুরুল স্ত্রী ও মেয়ের সহযোগিতায় পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ ভরি এক আনা সোনার গয়নাসহ ওই দুই নারীকে আটক করে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের