বেনাপোল সীমান্ত থেকে চার ভারতীয়সহ ৪১ জন আটক

বেনাপোল প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ১২:৫৭আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১২:৫৭

বেনাপোল সীমান্তে আটক ৪১ নারী-পরুষ ও শিশু

বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় চার ভারতীয়সহ ৪১ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে কোনও পাচারকারিকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার (০৬ মার্চ ) সকাল ১০টার দিকে বেনাপোল বন্দর থানার শিকড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, ভোলা, গোপালগঞ্জ, নড়াইল ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় এবং ভারতীয় চার জনের বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার বারাসাত এলাকায়। 

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভোরের দিকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোল বন্দর থানার শিকড়ি গ্রামের বিভিন্ন বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২১ জন পুরুষ ১৭ জন নারী ও ৩ শিশুকে আটক করে। 

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক চার ভারতীয়সহ ৪১ নারী-পুরুষ ও শিশুকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: ওএমএস কর্মসূচি: চাল সরবরাহে দেরি করছে কর্তৃপক্ষ, অভিযোগ ডিলারদের

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের