কুষ্টিয়ায় ২০০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই

কুষ্টিয়া প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১৫:৪৮আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৫:৪৮

কুষ্টিয়ায় ২০০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই কুষ্টিয়ার ভেড়ামারায় আগুন লেগে প্রায় ২০০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রবিবার (১১ মার্চ) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী গোসাইপাড়া এলাকায় পানের বরজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ বলেন, ‘বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী গোসাইপাড়া এলাকায় পান বরজে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করি। তবে ১৫টি পানের বরজ আমরা পৌঁছানোর আগেই পুড়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক সাত কোটি টাকা। কীভাবে আগুন লাগে তা জানা যায়নি।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের