বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে যশোরে দোয়া

যশোর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৪:৫৩আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৫:২৯

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে যশোরে দোয়া নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় যশোরের কালেক্টরেট মসজিদসহ পাড়া-মহল্লার মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়েছে। 

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ  শুক্রবার বাদ জুম্মা যশোর কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন হুসাইন দোয়া পরিচালনা করেন। এ সময় যশোরের প্রশাসনিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ দোয়ায় অংশ নেন। এছাড়া মন্দির, গির্জাতেও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এ দুর্ঘটনায় সাতক্ষীরা ও যশোর সীমান্তের ইলিশপুরের বাসিন্দা কো-পাইলট পৃথুলা রশিদ, যশোর উপশহরের মেয়ে সানজিদা হক বিপাশা, তার স্বামী মনিরুজ্জামান, ছেলে অনিরুদ্ধ নিহত হন। 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের