খুলনায় তিনটি বোমাসহ গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৭:২১আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:১২

  বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন জন গ্রেফতার

খুলনা মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা এলাকা থেকে তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছে। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো,রুবেল শেখ, মো. মাসুম হুসাইন ও সাজেদা বেগম।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে মহেশ্বরপাশা রানার মাঠে ইলুর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির একটি ঘরে বসে বোমা তৈরির সময় পুলিশ তিন জনকে গ্রেফতার করে। এ সময় তিনটি তাজা হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার ও তামার তারসহ ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার রুবেলের নামে দৌলতপুর ও খানজাহান আলী থানায় পৃথক দুটি মাদক মামলা এবং সাজেদা বেগমের নামে একটি মাদক মামলা রয়েছে।

  আরও পড়ুন: এমপি লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম