মাইকে ঘোষণা দিয়ে আসামি ছিনতাই, ৪ পুলিশ কর্মকর্তা আহত

নড়াইল প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৭:১২আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৭:১৭

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে চার আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ‘গ্রামে ডাকাত পড়েছে’ এমন ঘোষণা দিয়ে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। রবিবার (২৫ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। হামলায় এক এসআই ও তিন এএসআই আহত হয়েছেন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে শটগানের ৪ রাউন্ড গুলি ছোড়ে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গুরুতর আহত পুলিশ কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ, এএসআই আনিসুজ্জামান, কাজী বাবুল ও বাবুল হাসানকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাতে লোহাগড়ার আমাদা গ্রামে দাঙ্গা-হাঙ্গামার আসামি গ্রেফতার করতে যায় পুলিশ। পুলিশ জানতে পারে আসামিরা পাশের কামালপ্রতাপ গ্রামে মাছের ঘেরে ঘুমিয়ে আছে। এ সময় আলী আহম্মেদ খানের ছেলে রাঙ্গু খান (২৭), অহিদার খানের ছেলে নাইস খান (২৫), গ্রাম পুলিশ দাউদ মল্লিকের ছেলে সোহেল মল্লিক (২৩) ও মন্টু মল্লিকের ছেলে সোহেল মল্লিককে (২০) গ্রেফতার করে পুলিশ। পরে আমাদা পশ্চিমপাড়া মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়, গ্রামে ডাকাত পড়েছে। এ ঘোষণায় আসামিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় লোহাগড়া থানার এসআই গোবিন্দ, এএসআই আনিসুজ্জামান, কাজী বাবুল ও বাবুল হাসানকে গুরুতর আহত হন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘আমাদা পশ্চিমপাড়া মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়-গ্রামে ডাকাত পড়েছে। আমাদার হামিদ মল্লিক মসজিদের মাইকে এই অপপ্রচার চালান। ৪ পুলিশ কর্মকর্তাকে আহত করে আসামি ছিনতাই করে নেয় সন্ত্রাসীরা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শটগানের ৪ রাউন্ড গুলি ছোড়ে।’

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাইমিন জিসান জানান, সোমবার ভোরে আহত অবস্থায় চার পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জানা যায়, প্রায় আট মাস ধরে লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কাশেম খান এবং প্রতিপক্ষ আলী আহম্মেদ খানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। গত ২৪ মার্চ ভোরে আলী আহম্মেদ খানের সমর্থকেরা আবুল কাশেম খানের সমর্থকদের ১৫টি বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিশুসহ তিনজন আহত হয়। বাড়িঘর ভাঙচুরের সময় প্রতিপক্ষের লোকজন কয়েকটি বোমা বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ মোতায়েনের মধ্যেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমাদা গ্রামে পুলিশ মোতায়েন থাকলেও তা কোনও কাজে আসছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুইপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচটি বাড়িঘরে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৪ রাউন্ড গুলি ছোড়ে। এছাড়া গত দুই মাসে আমাদা গ্রামে দুইপক্ষের মধ্যে চারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের