স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১৮

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ২০:৫৩আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২০:৫৩

যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ

সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগ সভাপতিসহ ১৮ জন আহত হয়েছেন। সভাস্থলে উপস্থিত যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ তথ্য জানিয়েছেন।  সোমবার (২৬ মার্চ)বিকাল ৫টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগের দুই গ্রুপ পাল্টা-পাল্টি অভিযোগ করেছে।

এ ঘটনার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা সাতক্ষীরা সদর থানা ঘেরাও করে হামলাকারী যুবলীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় শহরব্যাপী টান টান উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনছুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতী লীগের সভাপতি মীর শাহিন, যুবলীগ নেতা বাবু ও ছাত্রলীগ নেতা তৌকিরসহ আরও কয়েকজন।

যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ

পৌর যুবলীগের আহ্বায়ক এমএ কাদির বলেন,‘‘স্বাধীনতা দিবস উপলক্ষে বিকালে সাতক্ষীরা নিউ মার্কেট সংলগ্ন আলাউদ্দিন চত্বরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা চলছিল। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি মিছিল সেখানে উপস্থিত হয়। সভাস্থলে পৌঁছে মান্নান স্টেজে উঠে মাইক কেড়ে নিয়ে বলে,‘আজ  থেকে খেলা শুরু। আমার বিরুদ্ধে যারা মিছিল মিটিং করছে, তাদেরকে এখন খেলা দেখাবো।’ এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তাঁতী লীগের সভাপতি প্রতিবাদ করলে মঞ্চে থাকা অতিথিদের ওপর মান্নানের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।’’

অন্যদিকে, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান পাল্টা অভিযোগ করে বলেন,‘আলোচনা সভায় আমি বক্তব্য রাখছিলাম। তখন সদর এমপি সাহেবের ভাই যুবলীগ সদস্য মীর মহিতুল আলম আমাকে চেয়ার ছুড়ে মারে। পরে তারা লোহার রড, হকিস্টিক, রাম দাসহ দেশীয় অস্ত্র দিয়ে আমার নেতাকর্মীর ওপর হামলা করে। এ ঘটনায় পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিলন হোসেন, লাবসা যুবলীগের সভাপতি আফতাবুজ্জামান, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, সহ-সভাপতি ইয়াসিনসহ ৮ জন আহত হয়। আহতদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিলন হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ

এদিকে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা জানান, ছাত্রলীগ নেতারা মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকার কর্মসূচিতে যোগ দেওয়ার সময় বসুন্ধরা মার্কেটের সামনে মান্নান, তুহিন ও মনোয়ার হোসেন অনুর নেতৃত্বে লোহার রড, হকিস্টিক ও রাম নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তাদের কয়েকজন সদস্য আহত হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ও তৌকিরের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। শহীদ আলাউদ্দিন চত্বরে স্বাধীনতা দিবসের কর্মসূচি চলছিল তখন জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি মিছিল পাশ দিয়ে যাচ্ছিল। তখন দুই গ্রুপের হাতাহাতি হয়। ঘটনা শুনে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন সবকিছু স্বাভাবিক।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ যুবলীগের মাহি আলম গ্রুপ পৌর যুবলীগের কমিটি ঘোষণা করে। এ সিদ্ধান্ত নিয়ে জেলা যুবলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটে।

  যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষের সময় চেয়ার ভাঙচুর করা হয়

/জেবি/টিএন/

আরও পড়ুন: আর কোনও সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি: নাসিম


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের