আর কোনও সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৯:৪৮আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৯:৫৩

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মান দেখিয়েছেন। আর কোনও সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি। তাই রক্তের দামে কেনা বঙ্গবন্ধুর বাংলাদেশে যেন পাকিস্তানি প্রেতাত্মা, একাত্তরের ঘাতক রাজাকারের দল ক্ষমতায় আসতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে হবে।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নিজের নির্বাচনি এলাকা কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী কাজীপুর উপজেলা সদরে স্বাধীনতা স্কয়ার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে কাজীপুরের মেঘাই থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা পর্যন্ত যমুনাপাড়ে নদী তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ও নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কাজীপুর উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোহাম্মদ নাসিম বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানান। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাসহ সব মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের স্মৃতিচারণ করেন। সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম

মন্ত্রী বলেন, ‘একাত্তরে যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধীতা করেছিল, এক সময় বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি বলে আখ্যা দিয়েছিল, তারাই আজ স্বাধীনতার ৪৭ বছর পর শেখ হাসিনার নেতৃত্বের ভূয়শী প্রশংসা করছেন, তারই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় স্বীকার করছেন।’

তিনি আরও বলেন, ‘এই স্বাধীন দেশে জাতি বঙ্গবন্ধুকে হারিযেছে, জাতীয় চার নেতাকে হারিয়েছিল। তার বিচার ওরা ক্ষমতায় থেকে করেনি। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা, জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে। এটি মুক্তিযোদ্ধাসহ সবার গর্ব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ নেতাকর্মীরা।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের